হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দেয়া শামিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভুয়া চাচাতো ভাই পরিচয় দেয়া ব্যারিষ্টার শামিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় গ্রেপ্তার শামীমের কাছ থেকে ডজন খানেক বিভিন্ন কোম্পানীর সিম কার্ড, ২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৪টি এটিএম কার্ড ও তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত চেক জব্দ করা হয়।

হারুনুর রশিদ নামের এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২২ জুন বিকাল সাড়ে ৫টার দিকে শামীম রহমান ফোন দিয়ে মো. ইমরান হোসেন ও মো. গোলাম রব্বানী জায়েদারকে বগুড়া সদর উপজেলার মম-ইন কফি শপের সামনে আসতে বলে এবং তাদেরকে দলের পদ-পদবী পাইবে দিবে বলে টাকা দাবি করে। এরপর বগুড়া সদর থানায় মামলা হলে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মো. শামীম রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার বাসিন্দা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান আমার দেশকে বলেন, আসামি প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ভূয়া ব্যারিস্টার পরিচয় দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা