হোম > সারা দেশ > রাজশাহী

যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

গ্রেপ্তার যুবলীগ নেতা আতিকুর রহমান

বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় আতিকুর রহমান (৩৭) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার উল্লাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুর রহমান উল্লাপাড়া গ্রামের দেলবার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করেন।

এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সমর্থকেরা মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিলকারীরা রিপন সেখকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানায়, এ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

নির্মাণ কাজ শেষ তালাবদ্ধ তিন কোটি টাকার ভবন দুর্ভোগ ব্যবসায়ী ও পথচারীদের

চাঁদাবাজি-টেন্ডারবাজির সঙ্গে জড়িতরা দেশের শত্রু: নাসিরুদ্দিন পাটোয়ারী

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ছেলে, বাবাকে বহিষ্কার করল বিএনপি

বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিসের

সিরাজগঞ্জে খালে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

আত্রাইয়ের নদীতে জেলেদের মাছ শিকারের ধুম

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শরীফ

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আমের ‘ঢলতা’ প্রথা বাতিল ও প্রসেসিং সেন্টারের দাবিতে মানববন্ধন