হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় তরুণী নিহত, আহত ১

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সাবিকুননাহার (২০) নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা ফাহিম (২৬)।

নিহত সাবিকুননাহার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। আহত যুবক পৌর এলাকার বড় ইন্দারা মোড়ের ইসলামপুরের জাফর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, রোববার বিকালে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে আমনুরা সড়কের ধিনগর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা দুজন আহত হয়।

খবর পেয়ে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাবিকুননাহারকে মৃত ঘোষণা করেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, তরুণীর লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আহত যুবককে রাজশাহী পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। নিহত ও আহত দুজনের সম্পর্ক নিশ্চিত করতে পারেনি ওসি।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড

এমপির সঙ্গে ইফতারে হত্যা মামলার আসামি, পুলিশ বলছে পলাতক

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নদীর নাম পরিবর্তন করে খাল আখ্যা দেওয়া যাবে না

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত বগুড়ার নুর নবীর বাড়িতে শোকের মাতম

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু