হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম পোরশা উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক।

নওগাঁর পোরশায় জামায়াতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের এক নেতা। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম।

গতকাল মঙ্গলবার সদস্য ফরম পূরণ করে তিনি জামায়াতে যোগ দেন। শরিফুল ইসলাম উপজেলার বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক।

ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে যোগদান করার বিষয়ে প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতারা বড় বড় হুজুরদের গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেন না। এছাড়া ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কার্যকলাপ দেখে আমার খারাপ লাগায় তাদের দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।’

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন