হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।

চালের বস্তায় লিখিত ছাপ এবং চালের পরিমাণ থেকে অনুমান করা যায় এ চালগুলো সরকারি ভর্তুকি মূল্যে দেয়া চাল, কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশে পরিবহণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার ৩৫ বস্তার প্রতিটিতে ৩০ কেজি করে চাল ছিল। যার পরিমাণ ১ হাজার ৫০ কেজি চাল। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যায়নি।

বর্তমানে জব্দ চালগুলো সৌদিয়া চাঁদপুরের ইউনিয়ন ইউপি সদস্য জনাব মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে।

পরবর্তীতে আদালতের নির্দেশ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ