হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৪৫ শিশু-কিশোর

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ৪৫ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (পিএসডিও) এর উদ্যোগে তাদেরকে পুরস্কৃত করা হয়।

এদিন দুপুরে উপজেলার চড়পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সালাত প্রতিযোগিতা অনুষ্ঠানে ৪ জনকে বাইসাইকেল ও হাতঘরি, ৫ জনকে স্কুলব্যাগ ও ছাতা ও বাকি ৩৬ জনকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় মোট ৫৬ জন শিশু-কিশোর অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল করিম,সংগঠনের উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক ও রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন অনু,স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন আমার দেশকে বলেন, মাদক ও স্মার্টফোন থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে ও তাদেরকে নামাজে আগ্রহী করে গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা