হোম > সারা দেশ > রাজশাহী

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, চিকিৎসা, ভাতা ও পুনর্বাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে রয়েছে সরকার, যাতে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং সমাজের মূলধারায় নিজেদের সম্পৃক্ত করতে পারে।

শনিবার (৩০ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলার মোহরকয়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারই ধারাবাহিকতায় বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা প্রশিক্ষণে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এএস

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’

নির্ধারিত সময়ের আগেই রাজশাহী নগরীতে বর্জ্য অপসারণ