হোম > সারা দেশ > রাজশাহী

জামায়তের উদ্যোগে ৬ কিলোমিটার সংযোগ সড়ক পরিষ্কার

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের পাটুল মিনি কক্সবাজার এলাকা থেকে খাজুরিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সংযোগ সড়ক দীর্ঘ ছয় মাস পানির নিচে থাকার পর পানি নেমে গেলে সড়কটি ভেসে উঠলেও কচুরিপানা ও জলজ আগাছায় ঢেকে অচল হয়ে পড়ে।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার সকাল ৮ টায় শুরু হয় সড়ক পরিষ্কার ও উদ্ধার কর্মসূচি।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।

উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা দূর করা আমাদের নৈতিক দায়িত্ব। এ রাস্তা সচল হলে এলাকার জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।

স্থানীয়রা জানান, কচুরিপানা ও আগাছায় ঢেকে থাকা এ রাস্তা ব্যবহারযোগ্য না থাকায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন