হোম > সারা দেশ > রাজশাহী

গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কামারখন্দে গাঁজাসেবন করার অপরাধে মাদকদ্রব্য আইনে হালিম (২৬) নামের এক যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলার জামতৈল লোকনাথ মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে (২০ গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জামতৈল এলাকার মৃত রবি'র ছেলে।

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন ভ্রাম্যমাণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজাসেবনের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন