হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে আগুনে পুড়িয়ে দেন ঘর

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুটিয়ায় নেশার টাকা না পেয়ে পাঁচটি বসত ঘর পুড়িয়ে দিয়েছে মোহাম্মদ আনিছ নামে এক নেশাখোর। আগুনে ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী সোহাগী খাতুনের কাছে টাকা চান তিনি। স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে নিজের ঘরেই আগুন ধরিয়ে দেন আনিছ।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতেও। আগুনে পুড়ে ছাই হয় আরো ৫ টি ঘর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। তার আগেই আগুনে পুড়ে গেছে সব।এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া থানা-র ওসি ফরিদুল ইসলাম জানান, ‘ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার আধিকারিক লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে ।

তার স্ত্রী সোহাগী খাতুন বলেন, ‘নেশা করে এবং মোবাইলে জুয়া খেলে সব টাকা নষ্ট করেছে। আবার টাকা চাইছিল, দিইনি। তাই রাগ করে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।’

এমই

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার