হোম > সারা দেশ > রাজশাহী

ক্যানসার ও কিডনি রোগীদের আর্থিক সহায়তা তারেক রহমানের

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ক্যানসার ও কিডনি রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দলীয় কার্যালয়ে আক্রান্তদের চার লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

এদের মধ্যে ক্যানসার আক্রান্ত দুজনকে ৫০ হাজার করে এবং কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুজনকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ (সোনাতলা- সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামসহ আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাজউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক নতুন, জিয়াউল হক লিপন প্রমুখ।

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু