হোম > সারা দেশ > রাজশাহী

হাসিনা সরকার বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে

সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা ক্ষমতায় তিন মাস হলো এসেছি, এখনো হিসাব নিকাশই ঠিকমত নিতে পারিনি। আজকে হিসাব করতে বসেছিলাম, বাংলাদেশের ২০ কোটি মানুষের উপর হাসিনা মাথাপিছু দেড়শ’ কোটি টাকার ঋণ করে গেছে। প্রত্যেকটা মানুষের মাথায় দেড়শ’ কোটি টাকার ঋণের বোঝা। আমরা সেই সরকারের দায়িত্ব নিয়েছি। বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া করে গেছে হাসিনা।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জান্নাতি দল প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি দল যাচাই বাছাই করে যাকে যোগ্য মনে করবে, তাকেই নমিনেশন দিবে। আমি নেতাকর্মীদের বলে যাচ্ছি, জামাত কিন্তু আমাদের ছুঁয়ে ফেলেছে। সুতরাং হৈ হৈ ঝৈ ঝৈ করে লাভ নাই। যাকে দিলে চেয়ারম্যান হবে, তাকেই দিতে হবে। যে কাজ করতে পারবে জনগণের জন্য তাকেই দিতে হবে। ওমুক ভাই ওমুক কাকা করে ভাগাভাগি হওয়া যাবে না।

মন্ত্রী বলেন, চেয়ারম্যান একজন, মেম্বার একজন দাঁড়াবে বিএনপি থেকে। অনেককেই প্রচারণা করতে দেখা যাচ্ছে, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। আর যারা দরবার শালিস করেছেন, দয়া করে তারা নির্বাচন করবেন না। আপনাদের কাছে অনুরোধ, ক্ষুদ্র স্বার্থ ছেড়ে বৃহত্তর স্বার্থে কাজ করেন, দলের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক পিপি এ্যাডভোকে শাকিল হায়দার (রফিক সরকার), সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা গোলাম সাকলাইন চঞ্চল, শম্ভু নাথ দাস, আব্দুল আলীম, সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, মহিলা দলের সভাপতি নাজমা আক্তার পান্না, সাধারণ সম্পাদিকা শামছুর নাহার,ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জে বাসের ধাক্কা সিএনজির ৪ যাত্রী নিহত

প্রতিমন্ত্রী পুতুলের আবেগঘন ফেসবুক পোস্ট ঘিরে উচ্ছ্বাস

ধুনটে নতুন মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা হাসপাতালে

টাঙ্গাইলে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

লালপুরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

লালপুরে অটোভ্যান ছিনতাই, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু