হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে খালে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের একটি খালে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খালে নেমে তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিসের

২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

আত্রাইয়ের নদীতে জেলেদের মাছ শিকারের ধুম

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শরীফ

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আমের ‘ঢলতা’ প্রথা বাতিল ও প্রসেসিং সেন্টারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় অপহরণ ও ছিনতাই মামলায় গ্রেপ্তার ২, অপহৃত কিশোরী উদ্ধার

এই দেশে দিল্লির তাঁবেদারি চলবে না: সারজিস

ডাবের ভেতর ঘুমের ওষুধ দিয়ে মালামাল হাতিয়ে নেওয়া ৪ প্রতারক গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহীতে বিক্ষোভ