হোম > সারা দেশ > রাজশাহী

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলার কাহালু উপজেলার বাখরা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অপরিশোধিত তেলের ডাম্পিং পয়েন্ট বসানো হয়েছে। রাসায়নিক মেশানো ডাম্পিং পয়েন্টের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বিদ্যালয়ের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠটি বিভিন্ন ময়লা-আবর্জনা ও তৈলাক্ত পানিতে ডুবে রয়েছে। পাশেই একটি পুকুরের মধ্য ফেলা হয়েছে সাদা রঙের হাজার হাজার বস্তা। স্থানীয় বাসিন্দা শাহীন বাদশা বলেন, এসব বস্তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গাদ। কেমিক্যাল মিশিয়ে বস্তাবন্দি করে এখানে ফেলে গেছে। এখান থেকে পচে একধরনের তেল বের হয়, যা বিভিন্ন দোকানিরা ভাজাপোড়া খাবার বানাতে কম দামে কিনে থাকে। কেমিক্যালের দুর্গন্ধ বাতাসে ভেসে স্থানীয়দের শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

স্থানীয় যুবক কামরুজ্জামান বলেন, সরকারদলীয় কিছু ব্যক্তি এর সঙ্গে জড়িত।

বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দা আতোয়ার রহমান বলেন, ‘আমার মেয়ে এই রাসায়নিক পদার্থ মেশানো পানিতে পা ভিজিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। বিদ্যালয়ের পরিবেশ ভালো ও স্বাস্থ্যসম্মত না হলে বাচ্চাদের স্কুলে পাঠাবেন না অনেক অভিভাবক।’

পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ ডাম্পিংটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি এলাকাবাসীর।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘যারা ডাম্পিংয়ের সঙ্গে জড়িত, তাদের মৌখিকভাবে বলার পরেও কোনো সমাধান হয়নি। পরে আমি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন বলেন, বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম বলেন, ‘আমি মাত্র কয়েক দিন আগে উপজেলায় যোগদান করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এমই

মাত্র ৫ টাকায় লাউ বিক্রি, লোকসানে চাষি

শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যা

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

যমুনার ভাঙন রোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, প্রাইভেটকারসহ তরুণী আটক

শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

রাসিক প্রশাসক ও প্রকৌশলীর ফ্রান্স সফর স্থগিত

মাদক বিক্রির অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

সড়কবাতি দেখতে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন