হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে পদ্মার চরে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

ছবি: আমার দেশ

রাজশাহীর গোদাগাড়ী এলাকায় পদ্মার পানি শুকিয়ে জেগে উঠেছে বিশাল চর। এই নতুন চরই এবার ঈদের ছুটিতে মানুষের বিনোদনের নতুন ঠিকানায় পরিণত হয়েছে।

পদ্মার পাড়জুড়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে উৎসবমুখর পরিবেশ। চর পেরিয়ে নদীতে গিয়ে তারা নৌকায় চড়ে পদ্মার বুকে ভেসে বেড়ান, নদীর বাতাসে প্রাণ জুড়ান, আর পরিবারের সঙ্গে উপভোগ করেন ঈদের আনন্দ। বিকেল ও সন্ধ্যার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করেছে যা নগর জীবনের ক্লান্তি দূর করে প্রশান্তি যোগাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পদ্মার এই বিশাল চরে সৃষ্টি হয়েছে এক অনন্য নৈসর্গিক দৃশ্য, যা সহজেই যে কোনো প্রকৃতিপ্রেমীর মন কেড়ে নেয়। অনেকে বলছেন, এটি যেন এক মিনি কক্সবাজার বা কুয়াকাটা। নদীর বালুচর আর বয়ে চলা বাতাসের কারণে এই জায়গাটি ভ্রমণপিপাসুদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ঈদুল ফিতরের ছুটিতে পদ্মার এই চর দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

গোদাগাড়ী পৌরসভার রেলওয়ে বাজার এলাকার পদ্মাপাড়ের বাসিন্দা শামসুজ্জামান সজল বলেন, ‘একসময় পদ্মার উত্তাল ঢেউ আর গর্জন ছিল মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। কিন্তু কালের বিবর্তনে নদী তার সেই রূপ হারালেও, নতুনভাবে বিনোদনের স্থান হয়ে উঠেছে এই চর।’

শনিবার (২১ মার্চ) বৈরী আবহাওয়া উপেক্ষা করে গোদাগাড়ী মডেল থানার সামনে থেকে থেকে রেলবাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পদ্মা তীরজুড়ে মানুষ আনন্দে মেতে উঠেছে। পরিবার-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে দলবেঁধে আসা মানুষ ঈদের আনন্দে ভাসছেন। কেউ নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফটোগ্রাফি ও সেলফি তুলছে আবার কেউ বালুর চরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে আসা নিলয় বলেন, ‘পদ্মার এই নতুন চর আমাদের কাছে এক নতুন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। নদীতে নেমে গোসল করলাম, নৌকা ভ্রমণ করলাম-সত্যিই অসাধারণ অনুভূতি!’

ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি ফেরা আনোয়ার বলেন, ‘শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এমন জায়গার দরকার ছিল। নদীর পাড়ের স্নিগ্ধ পরিবেশ, বাতাস, প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে এটি সত্যিই মনোমুগ্ধকর। কক্সবাজারের মতো অনুভূতি হয় এখানে এসে।’

পদ্মার বুকে জেগে ওঠা এই চর নতুনভাবে গোদাগাড়ীর পর্যটন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রতিদিনই এখানে ছুটে আসছেন হাজারো মানুষ। আগামীর বর্ষায় চর ডুবে যাবে। নদী ভরে উঠবে পানিতে। তবে আপাতত এটি বিনোদন প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু