হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে এমপির জনসভায় বোমা আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ সদস্য আব্দুল আজিজের জনসভায় বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আতঙ্ক বিরাজ করছে। জনসভাকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার বিকেলে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে সন্দেহজনক বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেছে বিশেষজ্ঞ টিম।

জানা যায়, জনসভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। সভাস্থলে বোমা সদৃশ বস্তুটি উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সন্দেহজনক কালো টেপে মোড়ানো গোলাকার বস্তুটি উদ্ধার করা হয়েছে। এটি কী এবং কোন উদ্দেশ্যে রাখা হয়েছিল—তা বিশেষজ্ঞ টিম দ্বারা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

এমই

রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: রাবি শিবির সভাপতি

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তারেক রহমানের নেতৃত্বে প্রকৃত উন্নয়ন হবে, কোনো লুটপাট নয়: এমপি সিরাজ

লালপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

ফ্যাসিস্টরা বিপ্লব ও সংহতি দিবসকে আস্তাকুঁড়ে ফেলে দিতে চেয়েছিল

খালেদ মোশাররফ ১৫ আগস্ট ও ৭ নভেম্বরের খলনায়ক ছিলেন: বিদ্যুৎমন্ত্রী

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

লাইনে দাঁড়িয়েও মিলছে না সার, নলডাঙ্গায় ক্ষুব্ধ কৃষক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

সিজারের পর যমজ নবজাতকের একটি ‘নিখোঁজ’