হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে বিএনপির ২ নেতাকে বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

গত ৩০ মে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির দুজন নেতাকে বহিষ্কার এবং ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

আক্কেলপুর উপজেলা বিএনপি সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা স্বাক্ষরিত নোটিসে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী তথা দিনটি একটি জাতীয় শোকের দিন থাকা সত্ত্বেও সোনামুখী ইউনিয়ন বিএনপি জাফরপুর স্কুল মাঠে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে থাকার কারণে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনরপির পাঁচজন নেতাকে কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়।

নোটিস পাওয়া ব্যক্তিরা হলেন—বিএনপি নেতা আয়নাল হক, মোজাম্মেল হক, মাসুদ রানা, আবু বকর সিদ্দিক এবং যুবদল নেতা মিনহাজ। একই কারণে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপি সভাপতি মাহাবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন না করে বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানে মেতে ছিলেন তারা। এহেন অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপি সভাপতি মাহাবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হলো।

এমএইচ

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ