হোম > সারা দেশ > রাজশাহী

পত্নীতলায় সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে বালু পরিবহনকারী ডাম্পট্রাক ও ট্রাক্টর গাড়ি চলাচলের কারণে নজিপুর পৌর এলাকার চকনিরখীন মোড় থেকে কাশিপুর সড়কটি ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে কাদামাটি ও বালুতে সাধারণ মানুষের চলাচলের জন্য সড়ক এখন অনিরাপদ।

জানা যায়, সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ ভুক্তভোগী এলাকাবাসী ও পত্নীতলা টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি উপজেলার নজিপুর-পাটিচরা ইউনিয়নের সামনে ডাম্পট্রাক ও ট্রাক্টর আটকে অবরোধ করেছে ।

স্থানীয় সচেতন নাগরিকেরা বলেন, ‘ওভারলোড নিয়ে বালু পরিবহনের জন্য সড়ক ভেঙে যায়েএবং খানাখন্দের সৃষ্টি হয়। এতে এই বর্ষা মৌসুমে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমতাবস্থায় আমরা রাস্তা সংস্কারের দ্রুত দাবি জানাই। সেই সঙ্গে রাস্তা সংস্কারের আগে চার চাকার সব গাড়িতে বালু পরিবহনের জন্য নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর আমার দেশকে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় ওই সড়কে একটি গাড়িতে সর্বোচ্চ ৩০ টন পরিবহন করতে পারে। অথচ, একেকটি ডাম্পট্রাকে ৫০-৮০ টন বালুভর্তি গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। এতে ওভারলোড গাড়ি চলাচলে দ্রুত সড়ক অনিরাপদ হচ্ছে। তাই নিরাপদ সড়কের দাবিতে দ্রুত সড়ক সংস্কার এবং ওভারলোড গাড়ি চলাচলের জন্য প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।’ দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, ‘সড়কের কাজের জন্য ইতোমধ্যে টেন্ডার নোটিস আহ্বান করা হয়েছে। শিগ্‌গিরই সড়ক সংস্কারের কাজ শুরু হবে।’

সোনামসজিদ বন্দরে আমদানি বন্ধ, অলস সময় পার করছেন শ্রমিকেরা

মহাস্থান জাদুঘরের মূল্যবান ৪৭ প্রত্ননিদর্শন নিয়ে ধোঁয়াশা

তিন ম্যাচে হ্যাটট্রিক করা আলেয়ার স্বপ্ন বিশ্বজয়ের

বিএনপির এমপি সেলিম রেজার বেতনের টাকা মসজিদে দান

রাজশাহী সিল্কের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমিমন্ত্রী

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, সেবা কার্যক্রম ব্যাহত

ঈশ্বরদীতে অটোরিকশা ও মোবাইল ছিনতাই

মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার