হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদী ইপিজেডে খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) খাবার খেয়ে রেনেসাঁ, এ্যাবা ও নাকানোসহ ৪টি কোম্পানির অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে। অসুস্থ শ্রমিকরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও রোগী ভর্তি ওয়ার্ডে গিয়ে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বৃহস্পতিবার (ইপিজেড) শ্রমিকদের দুপুরে খাবার সরবরাহ করা হয়। এই খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। তাৎক্ষণিক কিছু শ্রমিক ছুটি নিয়ে চলে আসলেও পরে মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অর্ধশতাধিক শ্রমিক ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসেন হাসপাতালে।

এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি চলে যান। তবে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ও পুরুষ ওয়ার্ডে ৩২ জন ডায়রিয়া, বমি ও পেটব্যথা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার ভেলুপাড়া এলাকার মো. জহুরুল ইসলাম বলেন, 'আমার স্ত্রী ইপিজেড থেকে ডিউটি শেষ করে আসার পর হঠাৎ বমি ও পাতলা পায়খানা করতে থাকে। পরে অবস্থার অবনতি দেখে হাসপাতালে নিয়ে এসেছি। এখানে চিকিৎসা নিয়েও কমছে না, এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবো।'

ইপিজেডের স্টিল হেয়ার কোম্পানির শ্রমিক রাবেয়া খাতুন নামে আরেকজন বলেন, 'গতকাল খাবার সময় যে পানি খেয়েছি তাতে দুর্গন্ধ ছিল। সকালে ডিউটি করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, পরে ছুটি নিয়ে বাড়ি আসার পর বমি শুরু হয়। আজ দুপুরে এসে হাসপাতালে ভর্তি হয়েছি। পানির কারণে সম্ভবত এমন সমস্যা হয়েছে।'

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোছা. উম্মে হাবিবা শ্রমিকদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সবারই খাদ্যে ব্যাকটেরিয়াজনিত কারণে ডায়রিয়া ও পাতলা পায়খানা হয়েছে। বর্তমানে ২৫ থেকে ৩০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

এদিকে ইপিজেডের কয়েকটি কোম্পানির শ্রমিক অসুস্থ হওয়ার খবর জানেন না ইপিজেড কর্তৃপক্ষ। এ ব্যাপারে বেপজার পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, 'বিষয়টি জানতে পেরেছি। যে কোম্পানির শ্রমিকেরা অসুস্থ হয়েছে সে সমস্ত কোম্পানির কর্তৃপক্ষকে অসুস্থ শ্রমিকদের দেখভালের বিষয়টি বেপজার মাধ্যমে অবগত করা হয়েছে।'

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি