হোম > সারা দেশ > রাজশাহী

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি রাজীব ভৌমিকের মৃত্যুদণ্ড

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামী ও মামাতো বোন হত্যার দায়ে ভাগ্নের রাজবী কুমার ভৌমিক (৩৬) এর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ এর চারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এই দালতের স্টেনোগ্রাফার মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল বলেন, আসামি ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে। দণ্ডপ্রাপ্ত রাজীব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলীপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে।

মামলার সূত্রে জানা যায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলাকেটে হত্যা করেন রাজীব (৩৪)। রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে।

এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। পরে মোবাইল থেকে পাওয়া মামা-ভাগ্নের কথোপকথনের সূত্র ধরে রাজীবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজীব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড

এমপির সঙ্গে ইফতারে হত্যা মামলার আসামি, পুলিশ বলছে পলাতক

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নদীর নাম পরিবর্তন করে খাল আখ্যা দেওয়া যাবে না

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত বগুড়ার নুর নবীর বাড়িতে শোকের মাতম

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু