হোম > সারা দেশ > রাজশাহী

প্রযুক্তির ছোঁয়ায় ছিনতাই মামলার রহস্য উদঘাটন, তানোরে গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

রাজশাহীর তানোর উপজেলায় প্রযুক্তির সহায়তায় একটি ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টায় তানোর থানাধীন বাধাইড় ইউনিয়নের শিমুলতলা এলাকায় অজ্ঞাতনামা ৩-৪ জন ছিনতাইকারী বিকাশ ব্যবসায়ী নাসির (৪৪)-এর ওপর হামলা চালায়। তিনি প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এ সময় তার কাছ থেকে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা এবং প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি) ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে তানোর থানায় মামলা নং-১৩ দায়ের করা হয়, যা দণ্ডবিধির ৩৯৪ ধারায় রুজু হয়।

রাজশাহীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম দীর্ঘদিন তদন্ত চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার রহস্য উদঘাটন করেন।

এরই ধারাবাহিকতায় মামলার সঙ্গে জড়িত মো. বুলবুল প্রামানিক (২৭) ও মো. জাহিদ হাসান হৃদয় (২২)-কে ১৮ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যের শনাক্তের চেষ্টা চলছে এবং লুণ্ঠিত নগদ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু