হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বন্দনা রানী (২৬) দুর্গাদহ বাজারের ঢুলিপাড়ার এলাকার রাজ কুমারের (৩৫) স্ত্রী।

জানা যায়, রোববার ভোরে পরকীয়া নিয়ে বন্দনা ও রাজকুমারের ঝগড়া হয়। একপর্যায়ে রাজকুমার বন্দনাকে পিটিয়ে হত্যা করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত অব্যাহত আছে। রাজকুমারকে আটক করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা যাচাইবাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিন কাদির।

জেডএম

বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল

ড্রেনেজ নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

আটঘরিয়া উপজেলা পরিষদের দুই সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

রাউতারা বালুর বাঁধে সরকারের গচ্ছা কোটি কোটি টাকা

সাপাহারে আম উৎসব চললেও চাষিদের মুখে হতাশা

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সা.সম্পাদক আমার দেশের আসাদ

ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা