হোম > সারা দেশ > রাজশাহী

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

নাটোরের কয়েকটি এলাকায় আজ শনিবার (৯ মে) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বনপাড়া গ্রিড উপকেন্দ্র নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজ করা হবে শনিবার। এ জন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটির সদর দপ্তরের অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে বাস্তব কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।

৭৩ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফার্মেসি স্থাপন

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

পথচারীদের মন রাঙাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া

তানোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাড়ি ভস্মীভূত

গুরুদাসপুরে আইনশৃঙ্খলার অবনতি, ২০ দিনে ৭টি ঘটনায় গ্রেপ্তার ৬

গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

মোবাইল ফোনের অভিমানে তরুণীর আত্মহত্যা