হোম > সারা দেশ > রাজশাহী

দুর্বৃত্তের আগুনে ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলিফ ফার্নিচার কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। কারখানা মালিক ফারুক হোসেনের দাবি, এ ঘটনায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

ফারুক হোসেন বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়ি ফিরে যান। মধ্যরাতে নাইটগার্ডের ফোন দিয়ে বলে কারখানায় আগুন ধরে গেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তিনি বলেন, তিন বছর আগে বিভিন্ন এনজিও থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ব্যবসাটি শুরু করেন। এখন সব কিছুই শেষ হয়ে গেছে।

ফারুকের বাবা সিরাজুল ইসলাম বলেন, তিন বছর আগে জোড়পুকুরিয়ায় আমার একটি ফার্নিচার কারখানা ছিল সেই কারখানায় একইভাবে রাতের আধারে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবারও এই কারখানায় আগুন দেওয়া হলো। কে বা কারা শত্রুতা করে আগুন দিয়েছে তা আমরা বলতে পারবো না। কেনই বা আগুন দিল তাও আমরা জানি না। আমরা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছি। কিভাবে দিন চালাবো বুঝতে পারছি না।

স্থানীয়রা জানান, ফারুকের কারখানায় কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। আগুনে কারখানা পুড়ে যাওয়ায় এখন পরিবারসহ নিঃস্ব হয়ে পড়েছেন ফারুক হোসেন।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন