হোম > সারা দেশ > রাজশাহী

ভোটকেন্দ্রেই জন্ম হল সন্তানের, নাম রাখলেন খালেদা

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন এক গৃহবধূ। পরে নবজাতকের নাম রাখা হয় ‘খালেদা’। এ ঘটনার খবর পেয়ে মা ও নবজাতককে দেখতে আসেন সিরাজগঞ্জ জেলা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ৮১ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং ঐ শিশুটির বাড়িতে গিয়ে মা ও শিশুর খোঁজখবর নেন তিনি। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ভোট দিতে এসে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন মোছাঃ আম্বিয়া খাতুন। পরে পরিবার ও স্বজনরা নবজাতকের নাম রাখেন ‘খালেদা’। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় কাপড় এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়।

নবজাতকের মা মোছাঃ আম্বিয়া খাতুন। তার স্বামীর নাম মোঃ শরিফ আলী। তাঁদের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে, পশ্চিম পাড়া (দর্গাতলা বাজার সংলগ্ন) এলাকায়।

ভোটের দিনের ব্যস্ততার মাঝেও এমন ব্যতিক্রমী ঘটনায় এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে স্মরণীয় একটি ঘটনা হিসেবে দেখছেন।

নওগাঁয় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ধুনটে যমুনা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজশাহীতে বিএনপি-জামায়াতের নতুন লড়াই

করলার দাম না পেয়ে বাজারেই ফেলে দিচ্ছেন কৃষক

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি

কানসাট আমের হাটে প্রতিদিন ১৮ কোটি টাকার আম বিক্রি

কামারখন্দে দেড় লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ

ন্যূনতম লজ্জা থাকলে হাসিনা মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করতেন

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি