হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ভাতিজার মরদেহ দেখে চাচির মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভাতিজার মরদেহ দেখে চাচির মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া চাচির নাম স্বপ্না সরকার (৪২)। তিনি ঐ এলাকার সরজিৎ সরকারের স্ত্রী এবং সড়ক দুর্ঘটনায় নিহত অলক সরকারের চাচি।

জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামের ইন্দ্রজিৎ সরকারের ছেলে অলক সরকার, জয়দেব সরকার ও শুভ সরকার তিন বন্ধু সোমবার সকালে মোটরসাইকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে বিশালপুর-মির্জাপুর সড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলক সরকারকে মৃত ঘোষণা করেন। জয়দেব সরকারের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। শুভ সরকার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত অলক সরকারের লাশ বাড়িতে আনার পর বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিবেশি চাচি হৃদরোগী স্বপ্না রানী সরকার দেখতে যান। ছিন্নছিন্ন লাশ দেখার পর স্বপ্না হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান