হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বোমা তৈরির সরঞ্জামসহ ৯ কেজি গান পাউডার উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

গান পাউডার- ছবি: আমার দেশে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল রোববার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কাথানিপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।

অভিযানকালে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, র‌্যাবের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) মূলে থানায় ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম জমা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

চাঁপাই সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, আতঙ্কে খামারিরা

গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা

‘আপনি আর বেশি দিন নাই’ রাবি প্রভোস্টকে ছাত্রদল নেতা