হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী অফিস

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেতার নাম মাইনুল ইসলাম স্বপন। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

গত শুক্রবার রাতে নগরীর সাহেববাজার এলাকার ‘মুন’ আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন।

খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলটি ঘিরে ফেলেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় (বোয়ালিয়া) কোনো মামলা ছিল না। তবে ছাত্র-আন্দোলনে হামলার ঘটনার একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা