হোম > সারা দেশ > রাজশাহী

মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিব নামাজের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি "বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, এমন লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।

স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এ বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।

ডিভাইসটির অপারেটর লিটন জানান, ২৭ রমজান রাতে ডিভাইসটিতে ‘ঈদ মোবারক’ লেখা ছিল। পরে কে বা কারা তা পরিবর্তন করেছে সেটা আমার জানা নেই।

লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী