হোম > সারা দেশ > রাজশাহী

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট পেশ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর এ বাজেট পেশ করেন।

বাজেটে ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকা আয় এবং ২৬ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেত্রী মহুয়া নুর কচি, বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বাবর আলী, বিএনপি নেতা আসাদুজ্জামান ও খলিলুর রহমান গাজী, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।

জেডএম

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

চালককে মারধর, নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জে সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড