হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদা না পেয়ে রাইস মিলে আগুন

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জে রাইস মিল মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আগুন দিয়ে মিল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মিল মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের সোহেল সামি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুর রশিদ জানান, ১২ দিন আগে তার মিলে একটি চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছিল। তাতে লেখা ছিল, ‘১০ লক্ষ টাকা না দিলে মিল ও মিল মালিককে পোড়ায়া দিমু।’ এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তিনি আরও বলেন, সেই চিরকুটের লেখাই আজ সত্যি হলো। আগুনে তার মিলের ১০০ মণ ধান, দুই ট্রাক ঝুট, পানির পাম্প ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই মিল মালিকের ঘরে থাকা ধান ও কাপড়ের ঝুট পুড়ে গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায় নি।

বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল

ড্রেনেজ নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

আটঘরিয়া উপজেলা পরিষদের দুই সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

রাউতারা বালুর বাঁধে সরকারের গচ্ছা কোটি কোটি টাকা

সাপাহারে আম উৎসব চললেও চাষিদের মুখে হতাশা

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সা.সম্পাদক আমার দেশের আসাদ