হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় জনগণকে হয়রানি ও ভোগান্তিহীনভাবে দ্রুত ভূমিসেবা প্রদানের লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, জামায়াত আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ জানান, মেলা প্রাঙ্গণ থেকে আগত নাগরিকেরা সরাসরি ই-নামজারি, খতিয়ান বা পর্চার আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এবং ভূমিসংক্রান্ত যেকোনো জটিলতার তাৎক্ষণিক আইনি পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন। মেলাটি আগামী তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি