হোম > সারা দেশ > রাজশাহী

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শরীফ

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। ছবি : আমার দেশ

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চেয়ারম্যান এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বর্তমান চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এ আদেশ জারি করা হয়।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দীন বলেন, নেসকোর পুরো পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি জানান, এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তার বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক একই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এমএইচ

আত্রাইয়ের নদীতে জেলেদের মাছ শিকারের ধুম

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আমের ‘ঢলতা’ প্রথা বাতিল ও প্রসেসিং সেন্টারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় অপহরণ ও ছিনতাই মামলায় গ্রেপ্তার ২, অপহৃত কিশোরী উদ্ধার

এই দেশে দিল্লির তাঁবেদারি চলবে না: সারজিস

ডাবের ভেতর ঘুমের ওষুধ দিয়ে মালামাল হাতিয়ে নেওয়া ৪ প্রতারক গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন, জনমনে আতঙ্ক

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড