হোম > সারা দেশ > রাজশাহী

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কামারখন্দে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইনে র‌্যালী ও আলোচনা সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.বিপাশা হোসাইন।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও বেলা ৩টার দিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীকে নিয়ে প্রথমে একটি র‌্যালি বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম আদালত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের প্রায় ৯০ শতাংশই ছিল স্কুলের শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাছিদা খাতুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই স্কুলে এসেছিলেন। আগে থেকেই বলা হয়েছিল স্কুলে পোগ্রাম হবে। আমি তাদের আদেশ পালন করেছি শুধুমাত্র।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বলেন, গ্রাম আদালতে যেসব বিষয় মীমাংসা করা হয়, সেটি তো শিশু কেন্দ্রীক নয় ৷ এটি প্রাপ্ত বয়স্কদের বিষয়।

কামারখন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, স্কুল ছুটির বিষয়টি আমাকে জানায়নি কিংবা আমার জানা ছিল না । তাহলে ছুটি দিতে বলতাম না। এক ঘণ্টা আগে ছুটি দিয়েছে, এটা বড় কোনো ত্রুটি নয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে এটি না করে ছুটির পরে করলে ঠিক হতো। এর পরে যেনো এভাবে পোগ্রাম না করে, আমি বলে দেবো।

এমই

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য

শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ, কাজ বন্ধ করে দিয়েছে পৌরকর্তৃপক্ষ

রায়গঞ্জে চান্দাইকোনা বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, বিপাকে শিক্ষার্থীরা

বিদ্যুতের প্রিপেইড মিটারের টোকেনে দীর্ঘ নম্বর, চরম ভোগান্তি

সীমান্তের শূন্যরেখা থেকে পুলিশ হেফাজতে সেই বৃদ্ধ, মিলেছে পরিচয়

বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু