হোম > সারা দেশ > রাজশাহী

কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মী নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার দিলপাশার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম (৩৫) উপজেলার দিলপাশার ইউনিয়নের হাটউধুনিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কাজিটোল কমিনিউটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিম খানম দৈনিক আমার দেশকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, স্বাস্থ্যকর্মী জহুরুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল কাজিটোল কমিনিউটি ক্লিনিকের উদ্দেশ্যে বের হন। পথে সকাল সাড়ে ১০টার দিকে দিলপাশার রেলগেটের ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি কাটা পড়েন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ