হোম > সারা দেশ > রাজশাহী

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি

আল ইমরান মনু, চৌহালী (সিরাজগঞ্জ)

যমুনা নদীর বাম তীরকে স্থায়ীভাবে রক্ষায় টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত তীররক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে । এ লক্ষ্যে পাঁচ সংসদ সদস্য একযোগে কাজ করছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। গতকাল শুক্রবার সকালে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে সরকারের বার্ষিক ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনা মূল্যে গাছের চারা বিতরণ করেন।

পরে যমুনার চলমান ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ছয় হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছাইদুল ইসলাম নওশাদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও, আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

হঠাৎ বিএসএফের লাইট বন্ধ, সীমান্তে পাহারায় হাজারো মানুষ

মন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেল নাটোরের ৮ শিক্ষার্থী

যমুনার বাম তীর রক্ষায় বাঁধ নির্মাণে পাঁচ এমপির উদ্যোগ

গোদাগাড়ীতে আমগাছে ঝুলছিল যুবকের লাশ

গোদাগাড়ীতে শিক্ষকের প্রহারে দাঁত ভেঙে গেল শিক্ষার্থীর

নিয়ামতপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী

তানোর হাসপাতালে মৃত রোগীর কানের রিং চুরির অভিযোগ, মালি আটক