হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে আমার দেশ প্রতিনিধিকে হেনস্তা

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় সংবাদ প্রকাশের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকার ও ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে হেনস্তা করেছে।

বুধবার বিকেল তিনটার দিকে পৌরসহরের শরৎ নগর বাজারে আখের টি স্টলে এই ঘটনা ঘটে। মিলন ভাঙ্গুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক এবং বায়েজিদ দিলপাশার ইউনিয়ন ছাত্রলীগের নেতা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন এমপির আত্মীয়।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বায়েজিদ চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন ও ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, এক বছর আগে দৈনিক খোলা কাগজের স্থানীয় প্রতিনিধি মানিক হোসেনকে বায়েজিদ হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে মানিকের পায়ের হাড় ভেঙে গিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের করে মানিক হোসেন। তবে আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের প্রভাবে বায়েজিদ ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আদালত বায়েজিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এ নিয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ এর ভাঙ্গুড়া প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক একটি নিউজ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন।

এদিকে বায়েজিদ কারগার থেকে বের হয়ে সংবাদ প্রকাশের জেরে বুধবার দুপুরে তার তথাকথিত আত্মীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকারকে নিয়ে আখের টি স্টলে মনিরুজ্জামান ফারুককে নিয়ে নানা ইঙ্গিত করতে থাকে। এ সময় মনিরুজ্জামান ফারুক ওই দু’জনের ভিডিও করেন। এতে মিলন ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান ফারুককে ভিডিও ডিলিট করতে নানাভাবে হেনস্তা করেন। এ সময় মিলন উচ্চপদস্থ সেনাবাহিনীর অফিসার ও সচিবের আত্মীয় বলে লোকজনের সামনে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয় কাজ করেছে। এটার বিপক্ষে আমরা সব সময়। ইতোমধ্যে আমি উপজেলা সংগঠনকে বলে দিয়েছি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ যা যা করা যায় করবেন। শাস্তিমূলক ব্যবস্থা আমি বুঝে নেব ইনশাআল্লাহ। কোনো সাংবাদিককে হেনস্তা কোনোভাবেই মেনে নেয়া যাবে না।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত আছি। ছবি তোলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়েছে।

এমএস

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান