হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় সালাত আদায় করে পুরস্কার পেল ৫৭ শিশু-কিশোর

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র রমজান মাসে নিয়মিত ৩০ দিন সালাত আদায়কারী ৫৭ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ ) বেলা ১১ টায় পৌরশহরের কুমরাডাঙ্গা জামে মসজিদ চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী (তরবিয়াত) সেক্রেটারি মাওলানা আলী আছগার।

স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) এই প্রতিযোগিতার আয়োজন করে।

জানা গেছে, প্রতিযোগিতায় মোট ১১৭ জন শিশু-কিশোর অংশ গ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ৫৭ জনকে চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম ক্যাটাগরিতে ৭ জনকে বাইসাইকেল,

দ্বিতীয় ক্যাটাগরিতে ২৫ জনকে জায়নামাজ, ঘড়ি, ছাতা, চাবির বিং ও এক বক্স করে বিস্কুট, তৃতীয় ক্যাটাগরিতে ১৯ জনকে জায়নামাজ, ঘড়ি ও চাবির বিং এবং চতুর্থ ক্যাটাগরিতে ৬ জনকে জায়নামাজ ও চাবির বিং প্রদান করা।

পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিএসডিও) সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম, উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক প্রমুখ।

সংগঠনের সভাপতি রুহুল আমিন আমার দেশকে বলেন, ছোটবেলা থেকেই শিশুদের সালাত আদায়ে অভ্যস্ত করে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে নতুন নৈরাজ্যের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে: নাটোরে হুইপ দুলু

কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

খেজুরের গুড় ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ

পাবনায় বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র

বগুড়ায় বিএনপির ধাওয়ায় ককটেল ফাটিয়ে পালালেন আ.লীগেরের কর্মীরা

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’