হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

ছবি: আমার দেশ

বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাকাল হয়ে পড়েছে দেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর উপজেলার জনজীবন। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলায় সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লালপুরসহ আশপাশের অঞ্চলে বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যার ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

বিশেষ করে দিনমজুর, কৃষিশ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশা ও ভ্যানচালকদের মতো খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করেই তাদের কর্মস্থলে থাকতে হচ্ছে।

দুপুরের পর উপজেলার বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জনসমাগমস্থলে মানুষের উপস্থিতি কমে যেতে দেখা গেছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বর্তমান আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকলে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং তাপপ্রবাহ বিস্তৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা