সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আন্তত ১০ জন। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, সকালে রংপুর থেকে বুসরা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বগুড়া হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বাসটি কামারখন্দ উপজেলার নলকা হোরগাতী ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।