হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষিকাকে পেটানো সেই সহকর্মীর স্বামী গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে পেটানোর অভিযোগে থানায় মামলার তিন দিন পর আসামি মো. মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নলুয়াকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মো. মোশারফ হোসেন নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা. আসমা খাতুনের স্বামী।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আসামিকে সিরাজগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. আসমা খাতুনের সহকর্মী জান্নাতুল ফেরদৌসের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শ্রেণিতে ভর্তি সংক্রান্ত খরচা নিয়ে আসমা খাতুনের স্বামী মো. মোশারফ হোসেন বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে টেবিলে রাখা ফাইল তুলে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে বেধড়ক পেটাতে থাকেন মোশারফ। এসময় ওই শিক্ষিকা অফিসের মেঝেতে লুটিয়ে পড়লে মোশারফ উপর্যুপরি লাথি ও কুল-ঘুষি মারতে থাকেন। পরে সেখানে থাকা বিদ্যালয়ের সহকর্মীরা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের স্বামী মাসুদ রানা ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দেন। পরে ওইদিন রাতেই আহত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক