হোম > সারা দেশ > রাজশাহী

মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে আমরা আমাদের শেকড়কেই ভুলে যাব। শুধু ৫মে নয়, শহীদদের স্মরণ করতে চাই সারা বছর।’

মঙ্গলবার সকালে নাটোরের লালপুরে শহীদ সাগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। শহীদ সাগরসহ সকল শহীদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদদের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের যে মহান চেতনা নিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছিলেন, আমরা এখনো সেই চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারিনি। অনেক সময় মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, শহীদদের যথাযথ সম্মান জানাতে হলে তাদের পরিবারকেও সম্মানিত করতে হবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ও শহীদ পরিবারের সন্তান ডা. ইকবাল আজিম শাহিন তালুকদার, ফরহাদ হোসেন রুবেল, নর্থ বেঙ্গল সুগার মিল সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ শহীদ পরিবারের সদস্যরা।

এমই

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার