হোম > সারা দেশ > রাজশাহী

পত্নীতলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

ছবি: আমার দেশ

২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশ সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা দূর করতে দেশব্যাপী ব্যাপক 'খাল পুনঃখনন কর্মসূচি' শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচির আওতায় ৫৪টি জেলায় ৬৩টি খাল খনন করা হচ্ছে।

এরই অংশ হিসেবে নওগাঁর পত্নীতলা উপজেলায় মঙ্গলবার বেলা ১১টায় এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।

এ সময় পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনসুর আলী, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, জামায়াতে ইসলামী এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

খাল খনন কর্মসূচিতে উপজেলার পত্নীতলা ইউনিয়নের চকআবদাল (কঞ্চিপুকুর) ইটভাটার নিকট হতে আবেদিয়া স্লুইসগেট অভিমুখে ১.৮০ কিলোমিটার খাল পুনরায় খনন করা হবে। এতে অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ৬৮ হাজার ১২৬ টাকা। এর মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

কৃষি জমিতে পানির প্রবাহ নিশ্চিত করা, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, মৎস্য চাষ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এ খাল খনন কর্মসূচির লক্ষ্য বলে জানা গেছে।

এই কর্মসূচি ১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত 'স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি'র আদলে নতুনভাবে গ্রহণ করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

গলায় লিচুর বিচি আটকে সাত মাসের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে দুই হেরোইন কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড

রুয়েটে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগাতিপাড়ার বাতাসে লিচুর মিষ্টি সুবাস, চাষিদের আশা বাম্পার ফলনের

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চীনা চিকিৎসক দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর লাইভ ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে পূর্বশত্রুতার জেরে বৃদ্ধকে হত্যা

২২ মে থেকে নওগাঁয় আম সংগ্রহ শুরু