হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে অভিমান করে গ্রামপুলিশের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে আল-আমিন বিশ্বাস নামের এক গ্রাম পুলিশ সদস্য গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত আল-আমিন বিশ্বাস (পলাশ) লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার এবং উত্তর লালপুর গ্রামের মরহুম হুমায়ুন বিশ্বাসের ছেলে। বুধবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণীর সঙ্গে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই পারিবারিক অশান্তি দেখা দিত। দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক বিরোধের জেরে ভেঙে পড়েন তিনি। বুধবার রাত সোয়া ১১টার দিকে নিজ বসতঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় মামলা

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিক্ষোভ

নিয়ামতপুরে চার খুনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন

২৪ ঘণ্টা পর ডিউটিতে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও প্রক্টরকে হুমকি ছাত্রদল নেতার

পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে