হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে নতুন মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

নিহত হৃদয় রহমান। ছবি: আমার দেশ

বগুড়ার ধুনট উপজেলায় ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামের এক স্কুলছাত্র।

মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত হৃদয় রহমান উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে অভিমানে পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে প্যান্টের বেল্ট আটকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত স্কুলছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলে কিছু দিন আগ থেকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। আমি বলেছি, বাবা হাতে টাকা নাই, টাকা হলে নতুন মোটরসাইকেল কিনে দেব। মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করল।’

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

সিরাজগঞ্জে বাসের ধাক্কা সিএনজির ৪ যাত্রী নিহত

প্রতিমন্ত্রী পুতুলের আবেগঘন ফেসবুক পোস্ট ঘিরে উচ্ছ্বাস

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা হাসপাতালে

টাঙ্গাইলে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

লালপুরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

লালপুরে অটোভ্যান ছিনতাই, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাপাহারে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ