হোম > সারা দেশ > রাজশাহী

নকল দুধ তৈরি, কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে সাকায়াত নামে এক কারখানা মালিককে ১বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার সহযোগী সুমন আলী নামে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার রাতে উপজেলার শাহানগর গ্রামের ওই কারখানা থেকে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। এসময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সাকায়াত চাটমোহর উপজেলার সেনগ্রামের আকবর আলীর ছেলে ও সুমন উপজেলার শাহানগর গ্রামের জামশেদ আলীর ছেলে।

অভিযানে ৭৩কেজি জেলি ৭০০ লিটার নকল দুধ জব্দ করে পানিতে ফেলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এসময় নকল দুধ তৈরির উপাদান ও নকল দুধ জব্দ করে তা জনসম্মুখে নষ্ট করে ফেলে দেওয়া হয়।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন