হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তাই এই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারছে না।

সোমবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেলপথ সচল করার কাজ শুরু করবে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন