হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে গরু চুরি করে পালানোর সময় ট্রাকসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুর উপজেলায় গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় পুলিশ ট্রাক ও গরুসহ এক চোরকে আটক করেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত তিনটায় উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে সুলতানের বাড়ি থেকে একদল চোর ৫টি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল। তখন গরু চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এ সময় চোরেরা ৪টি রেখে একটি গরু ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে ঘটনা জানালে লালপুর থানার ওসি নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চোরের দলকে ঘিরে ফেলে।

একপর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি ড্রাইভার আজমলকে (৩০) একটি গরু ও ট্রাকসহ আটক করে পুলিশ। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাদের আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।

আটক আজমল লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলী ছেলে। লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, সঙ্ঘবদ্ধ গরু-মহিষ চোরদের আটক করতে এলাকায় পুলিশের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’