হোম > সারা দেশ > রাজশাহী

কালাইয়ের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ক্ষেতলাল (জয়পুরহাট)

ছবি: আমার দেশ

জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান (৫০) হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বাবুল (২৮) ও মিজানুর রহমান (২৭)।

বুধবার বিকেলে কালাই থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই কালাই উপজেলার শালবন গ্রামে আব্দুল হান্নানকে ডেকে নিয়ে নির্যাতন ও বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠে। পরে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে ২১ জুলাই কালাই থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার এজাহার উক্ত আসামিরা হলেন, আজিজুল ইসলাম, তহিদুল ইসলাম, বাবুল, বাবুল (২), মুসা ও নাহিদ ইসলামের নাম উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামি তহিদুল ইসলামকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এরপর মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, র‍্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মজুমদারহাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন