হোম > সারা দেশ > রাজশাহী

আওয়ামী আমলের হেলমেট বাহিনীই এখন গুপ্ত বাহিনী

ভূমিমন্ত্রী মিনুর অভিযোগ

রাজশাহী অফিস

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো কথিত ‘হেলমেট বাহিনী’ এখন নতুন রূপে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তার দাবি, এই চক্রই দেশে মব সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

ভূমিমন্ত্রী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা নতুনভাবে সক্রিয় হয়েছে এবং দেশের বর্তমান অস্থির পরিস্থিতির পেছনে কাজ করছে। তাদের উদ্দেশ্যই হলো দেশকে অশান্ত রাখা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা।

তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। বিএনপি সব সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের ঘোষণা—সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে নয়, পারস্পরিক বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।

নেতাকর্মীদের উদ্দেশে মিনু বলেন, বিএনপি কোনো ব্যক্তিনির্ভর দল নয়, এটি কর্মীদের দল। কর্মীরাই দলের মূল শক্তি এবং তারাই দলকে এগিয়ে নিয়ে যায়।

ভূমিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি থাকলেও তা দখল করে দলীয় কার্যালয় নির্মাণের পথে বিএনপি হাঁটবে না। বরং দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন।

বগুড়ায় সাংবাদিককে হামলার ঘটনায় গ্রেপ্তার ১, পলাতক যুবলীগ নেতা

নওগাঁয় আদালত থেকে নথি চুরি, গ্রেপ্তার ৪

তাড়াশে গরুবোঝাই গাড়ি উল্টে চালকের মৃত্যু

নওগাঁয় জামায়তের নগদ অর্থ পেলো ৯ জুলাই শহীদ পরিবার

আম মৌসুমে রাজশাহী অঞ্চলে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু, আহত ২

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: সাইমুম পারভেজ

হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২